ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছিলেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার করা অভিযোগের তালিকায় ছিল ব্যবসায়ী সাইফুল আলম ওরফেএস আলমের নামও।
ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ইয়াসীন আলী। তিনি ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তবে গত মঙ্গলবার সাময়িক বরখাস্ত করার পাশাপাশি ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
যদিও সেদিন ইসলামী ব্যাং...