বাগেরহাটে ডায়াগনস্টিক টেস্টের রিপোর্টের তারতম্য নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। আজ বুধবার বিকালে বাগেরহাট শহরের দশানী এলাকায় ওই চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে এ ঘটনা ঘটে।পরে অভিযুক্ত চিকিৎসক ডা. শেখ ইফতেখারুল আলমের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দৈনিক আগামীর সময়ের বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ সোহেল (৩০)।অভিযোগ সূত্রে জানা যায়, ৬০ বছর বয়সী আলেয়া বেগম কানের চিকিৎসা নিতে ডা. শেখ ইফতেখারুল আলমের চে...