Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কুমিল্লায় এনসিপির কর্মশালায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ২১:৪৫
কুমিল্লায় এনসিপির কর্মশালায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ

এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ। ছবি: আগামরি সময়

কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় ভিডিও ধারণের সময় এক সাংবাদিককে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিতের চেষ্টার অভিযোগ উঠেছে দলটির এক নেতার বিরুদ্ধে।

আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটে কুমিল্লা নগরীর কান্দিরপাড় রামঘাটলা এলাকার দেশপ্রিয় কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে।

হেনস্থার শিকার সাংবাদিক মো. হাবিবুর রহমান মুন্না দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার।

প্রত্যক্ষদর্শী ও অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানের প্রধান অতিথি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য দেওয়ার সময় এনসিপি কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান সরকার সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে দাঁড়ান। এতে ভিডিও ধারণে বিঘ্ন ঘটলে সাংবাদিক হাবিবুর রহমান মুন্না তাকে সরে গিয়ে বসার অনুরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নোমান সরকার উত্তেজিত হয়ে মুন্নার দিকে তেড়ে আসেন এবং তার ওপর হাত তোলার চেষ্টা করেন। বিষয়টি দেখে উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানালে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন

রংপুরে চার খুনের আসামির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

২৯ আগস্ট ২০২৬

পরে বিষয়টি নিয়ে এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেছেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

অভিযোগের বিষয়ে এনসিপি কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান সরকারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেছেন, ‘একটু কথা-কাটাকাটি হয়েছে। পরে মিলমিশ হয়ে গেছে।’

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেছেন, দায়িত্ব পালনরত সাংবাদিকের সঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের হেনস্তা বা বাধার শিকার হবেন, তা কাম্য নয়। ঘটনার সুষ্ঠু ব্যাখ্যার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

এনসিপিসাংবাদিক হেনস্তাকুমিল্লা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৮

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    advertiseadvertise