সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাচ্ছেন না। ফলে তারা সরকারের বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এনআইডি হলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রথম পদক্ষেপ। মূলত জন্মনিবন্ধন না থাকায় এনআইডি নিয়ে এমন জটিলতা হয় বলে অধিবেশনে জানানো হয়। গতকাল বুধবার এসডিজি সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে
তিন দিনের এ সম্মেলনের আয়োজন করে পরিকল্পনা...