সমকামিতা ও সংশ্লিষ্ট অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সহকর্মী সর্বমিত্রকে এড়িয়ে চলছেন বলে জানালেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ। একই সঙ্গে উক্ত বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে সর্বমিত্রের কাছে প্রকাশ্যে ব্যাখ্যা দাবি করেছেন তিনি।ফেসবুকে দেওয়া এক বক্তব্যে সর্বমিত্রের উদ্দেশ্যে কয়েকটি নির্দিষ্ট প্রশ্ন ও অভিযোগ তুলে ধরেন মোসাদ্দেক। তিনি জানান, সমকামীদের সঙ্গে সর্বমিত্রের কী ধরনের সম্পর্ক রয়েছে তা জানতে চাওয়া হলেও তিনি কোনো সদুত্তর দিতে পারেন...