গাজীপুরের শ্রীপুরে কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ শনিবার সকালে কারখানার সামনে বিক্ষোভ চলাকালে সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।ঘটনাটি আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় কারখানার সামনে ঘটে।শ্রমিকদের ভাষ্য, গত বুধবার রাতের শিফটে কাজ করার সময় লিজা আক্তার (৩৬) নামে এক...