বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার বিকালে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক সচিব মো. সাইদুর রহমান খান।দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকেও আসামি করা হয়েছে। দুদক জানায়, ৪১টি ব্যাংকের (করপোরেট সামাজিক দায়বদ্ধতার তহবিল ...