‘সেন্টমার্টিন দ্বীপ নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের একটি মহাপরিকল্পনা রয়েছে। এ দ্বীপের প্রতিবেশ-পরিবেশ সুরক্ষা এবং দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে যা কিছু করা প্রয়োজন, সবকিছুই আমরা করব।’আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ২০ হাজার চারা গাছ রোপণ ও সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।বাংলাদেশ কোস্ট গার্ডের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনরুট ফাউন্ডেশন এ কর্মসূচির আয়ো...