সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম নিখোঁজ গতকাল শুক্রবার বিকাল থেকে। কুমিল্লার কোটবাড়ির বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর থেকে সে আর বাসায় ফেরেনি। অপ্রতিম কথাসাহিত্যিক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা নাহিদের ছেলে। বিষয়টি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন নাহিদা নাহিদ।এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ছেলেকে বিকাল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩ বছর, ক্লাস সেভেনে পড়ে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে এই পাঞ্জাবিটি ছিল। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে...