ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিখা ইন হোটেলে আগুন লেগে সাত বাংলাদেশি পর্যটসহ নয়জন নিহতের ঘটনায় ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ আবু জাফরকে আটক করে। ওই হোটেলের মালিক বীরেশ্বর মিত্রের এখনও কোনও সন্ধান মেলেনি।গোয়েন্দা বিভাগের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গ্রেপ্তার আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। গত রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের আরও দ...