চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পোশাকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় থামিম আনসারি নামের এক ভারতীয় যাত্রীকে আটক করা হয়েছে।সিআইআইডি সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি-৯ ৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান ভারতীয় নাগরিক থামিম আনসারি। গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে শনাক্ত করে।পরে দেহ ত...