১৪ বছরের নির্মাণ যন্ত্রণা। ৩ হাজার কোটি টাকা খরচ। ৯৭ শতাংশ কাজ বাস্তবায়ন। প্রকল্প বাতিল। ঠিকাদারদের হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি। আন্তর্জাতিক আদালতে মামলা। নির্মাণ চলাকালে দুর্ঘটনায় সাত মৃত্যু। টঙ্গীর যানজট বনানীতে নিত্য আসা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেরুদণ্ড ভঙ্গুর করা— সবকিছুই এক প্রকল্পের ঘটনা। ভয়াবহ এই দুর্ভোগের নাম বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি)। নির্মাণ জটিলতা, ভুল ভাবনা, ভুল সমীক্ষা, ভুল ভবিষ্যৎ নির্ণয়সহ নানা ভুলে ভরা প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। যাদের কারণে এমন পরিস্থিতি, তাদের চিহ্নিত করতে...