বগুড়ার ধুনটের যমুনা নদী পাড়ের শহরাবাড়ি ঘাট এলাকায় ভাঙন থামছেই না। পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে গত তিন মাসে এই ঘাট এলাকার অন্তত ৬০০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। ক্রমাগত এই ভাঙনে বদলে যাচ্ছে নদীপাড়ের চিত্র।গতকাল শনিবার থেকে ফের যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত উপজেলার শহড়াবাড়ি নৌবন্দর এলাকায় এই ভাঙন অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ঠিকানা হারানোর শঙ্কায় রয়েছেন ঘাট সংলগ্ন এলাকার কয়েক হাজার বাসিন্দা।পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত ১২ জুলাই ব...