Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধুনট

শহরাবাড়ি ঘাটের ভাঙন থামছেই না

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:২০
শহরাবাড়ি ঘাটের ভাঙন থামছেই না

ছবি: আগামীর সময়

বগুড়ার ধুনটের যমুনা নদী পাড়ের শহরাবাড়ি ঘাট এলাকায় ভাঙন থামছেই না। পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে গত তিন মাসে এই ঘাট এলাকার অন্তত ৬০০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। ক্রমাগত এই ভাঙনে বদলে যাচ্ছে নদীপাড়ের চিত্র।

গতকাল শনিবার থেকে ফের যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত উপজেলার শহড়াবাড়ি নৌবন্দর এলাকায় এই ভাঙন অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ঠিকানা হারানোর শঙ্কায় রয়েছেন ঘাট সংলগ্ন এলাকার কয়েক হাজার বাসিন্দা।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত ১২ জুলাই বাঁধটির সামনের অংশে প্রায় ৫০ মিটার ভেঙে যায়। এরপর ২৮ জুলাই আরও প্রায় ৭০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়। পরবর্তীতে গত আগস্টের মাঝামাঝি সময়ে আবার এক রাতেই স্পারের সামনের প্রায় ১০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়। এ ছাড়া এ সময়ের মধ্যে প্রতিনিয়ত শহরাবাড়ি ঘাটের বিভিন্ন স্থান ভাঙনের শিকার হয়েছে। গতকাল শনিবার ভাঙনে শহরাবাড়ি স্পার বাঁধের পূর্বদিকের অংশ ভাঙনের মুখে পড়ে। ভাঙনে বাঁধের অধিকাংশ স্থান বিলীন হয়ে গেছে।

নৌঘাটের বিশ্রাম ও শৌচাগারের স্থান হেলে পড়েছে। যেকোনো মুহুর্তে এই স্থাপনাও বিলীন হবে নদীগর্ভে। একইভাবে গত বছরেও এই বাঁধের প্রায় ৯ টি দোকান ঘর নদীগর্ভে বিলীন হয়েছিল।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫

২৭ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয় করে জিওব্যাগ ফেলা হলেও ভাঙন থামছে না। বরং বিভিন্ন স্থানে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় নদীগর্ভে বিলীন হচ্ছে পাড়ের নতুন নতুন অংশ। বিপুল অর্থ ব্যয়ের পরও ভাঙন ঠেকাতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। এ জন্য দীর্ঘস্থায়ী তীর রক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শহরাবাড়ি ঘাটের পাশের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আতিকুল ইসলাম জানালেন, প্রতিবছর জিওব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর পরিবর্তে যমুনার তীর রক্ষায় নিতে হবে দীর্ঘমেয়াদি ও স্থায়ী ব্যবস্থা। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে শহড়াবাড়ি ঘাটসহ আশপাশের আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডে বলছে, উজানে যমুনা নদীর প্রশস্ততা প্রায় ৪ কিলোমিটার। কিন্তু শহরাবাড়ি এলাকায় এই প্রশস্ততার পরিমাণ মাত্র ৮০০ মিটার। ফলে এখানে পানির চাপ বেশি। যেই পানির স্রোত ঘুর্ণায়মানভাবে এসে আঘাত হানছে শহরাবাড়ি স্পার বাঁধের উত্তর পশ্চিম অংশে। এতে ভাঙন তীব্র হয়ে উঠেছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক বলেন, নদীর ভাঙন স্থানে বালুভর্তি জিওব্যাগ ও টিউব ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এখানে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজেন। ইতিমধ্যে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পনিসম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলেই প্রয়োজনীয় কাজ শুরু হয়ে যাবে।

ধুনটশহরাবাড়িভাঙন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে