লিভার প্রতিনিয়ত পিত্তরস তৈরি করে, যা পিত্তনালির মাধ্যমে পিত্তথলিতে জমা থাকে এবং পরে খাবার হজমে সাহায্য করে। অনেক সময় পিত্তথলির পাথর প্রধান পিত্তনালিতে এসে আটকে যায়। এটিই পিত্তনালির পাথর। আবার কিছু রোগীর ক্ষেত্রে লিভারের ভেতরের ছোট পিত্তনালিতেও পাথর তৈরি হতে পারে, যাকে হেপাটোলিথিয়াসিস বলা হয়।
কী কী লক্ষণ দেখা দিতে পারে?
পিত্তনালিতে পাথর হলে সাধারণত— ডান পাশের ওপরের পেটে তীব্র বা বারবার ব্যথা, চোখ ও শরীর হলুদ হয়ে যাওয়া (জন্ডিস), জ্বর ও কাঁপুনি, গাঢ় রঙের প্রস্রাব, ফ্যাকাশে বা সাদা পায়খ...