শূন্যতার
পরেই বোধহয় পূর্ণতা আসে! অন্তত লিটন
দাসের ক্যারিয়ারে এটাই সত্য। অস্ট্রেলিয়া
সফরে তিন বার আউট
হন শূন্য রানে। জাপানে এশিয়ান গেমসেও লিটনের ব্যর্থতা ডেকে এনেছে বিদ্রূপ।
অথচ আবুধাবির ঊষর মরু তাকে
দিল উজাড় করে। এক
টেস্টে আট ডিসমিসাল, খালেদ
মাসুদ পাইলটের রেকর্ড ভেঙে গড়েছেন নতুন
ইতিহাস। ডেনিস থম্পসন লিন্ডসের সঙ্গে এক টেস্টে সবচেয়ে
বেশি ডিসমিসালের রেকর্ডে এখনই ভাগ বসিয়েছেন
লিটন, সামনে সুযোগ আছে তাকে ছাড়িয়ে
যাওয়ার। সেই সঙ্গে টেস্টে
সপ্তম সেঞ্চুরি, উইকেটরক্ষকের মধ্যে কুমার সাঙ্গাকারা,...