শুরুটা হয়েছিল
হাঙ্গেরির বিপক্ষে, ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে। অভিষেক ম্যাচে মাঠে স্থায়িত্ব ছিল মাত্র
৪৭ সেকেন্ড। লিসান্দ্রো লোপেজের বদলি হিসেবে ম্যাচের ৬৩ মিনিটে মাঠে নেমেছিলেন লিওনেল
মেসি, জার্সি টেনে ধরার কারণে ভিলমোশ ভানচাক নামের এক ফুলব্যাকের মুখে কনুই চালিয়ে
সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে!
অভিষেক যার এতটা
সংক্ষিপ্ত, ফুটবল জগতে তার উপস্থিতিটাই খুব সম্ভবত সবচেয়ে দীর্ঘস্থায়ী। আর্জেন্টিনার
জার্সিতেই তার জীবনের ২১ বছর কেটে গেল। দেখলেন জীবনের অনেক চড়াই-উতরাই। লম্বা চুলের
নিচে দ...