দুপুরের খাবারের অপেক্ষায় ক্যান্টিনে বসে শিক্ষার্থীরা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আসছে না খাবার। কোথাও আবার আগের মতো মিলছে না পছন্দের পদ, থাকছে না নাশতার আইটেমও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ক্যান্টিনে গ্যাস সংকটের কারণে বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে লাকড়ি। ফলে খাবারের মান, পদসংখ্যা ও পরিবেশনের সময়— সবকিছুর ওপর পড়েছে গ্যাস সংকটের প্রভাব। বাড়তি জ্বালানি খরচের চাপ শেষ পর্যন্ত শিক্ষার্থীদের ওপর পড়ার আশঙ্কা।
বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের ক্যান্টিন ও ডাইনিং ঘুরে এবং ক্যান্টিন পরিচালক,...