প্রিয় রেলমন্ত্রী,
ঈদুল আজহা প্রায় চলে এসেছে। গরুগণ ঢাকায় ঢুকবেন আর মানুষ বেরোবেন। মানে, সাময়িক জায়গা অদল-বদল করা হবে। ঢাকায় গরুদের বিশেষ কষ্ট হবে না বলেই বিশ্বাস, পরিবেশটা তাদের পরিচিতই ঠেকবে। আমাদের প্রসঙ্গে আসি। পরিস্থিতি তো সুবিধার ঠেকছে না বস! মনে হচ্ছে, এবারও কপালে ‘গাদাগাদি এক্সপ্রেস’ লেখা...