রিকন্ডিশন্ড বা ব্যবহৃত বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানিতে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে কর্মসূচি পালন করছেন এই খাতের ব্যবসায়ীরা। এর অংশ হিসেবে নিজেদের শোরুমে গাড়ি বিক্রি বন্ধ রেখেছেন তারা। পাশাপাশি বন্দর থেকে গাড়ি খালাস, কাস্টমসে রাজস্ব পরিশোধ এবং বিআরটিএতে গাড়ি নিবন্ধন কার্যক্রমও স্থগিত রেখেছেন ব্যবসায়ীরা।আজ বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সদস্যরা। দেশজুড়ে একই কর্মসূচি পালিত হচ্ছে।
গত ...