সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি হলেও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। অর্থবছর শেষে মোট রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। ফলে অর্থবছর শেষে রাজস্ব আদায়ে প্রায় ৯৩ হাজার কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অর্থবছরের শুরু থেকেই ব্যবসা-বাণিজ্যের ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস এবং আমদানি কমে যাওয়ার প্রভাব রাজস্ব আহরণে পড়েছ...