Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

কালোটাকা সাদা করার সুযোগ বাতিলের দাবি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:৩৬
কালোটাকা সাদা করার সুযোগ বাতিলের দাবি

ছবি: আগামীর সময়

কালোটাকা সাদা করার সুযোগ বাতিল এবং কর আদায়ের নেটওয়ার্ক সম্প্রসারণের দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আজ সোমবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক্‌-বাজেট সংলাপে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তওফিকুল ইসলাম খান।

তিনি বলেছেন, রাজস্ব আয় বাড়াতে করব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে এবং ন্যায়নীতি বজায় রাখতে হবে।

তওফিকুল ইসলাম খান বলেছেন, ইচ্ছা  করে ঋণখেলাপিদের কোনো ধরনের নীতিগত সহায়তা দেওয়া উচিত নয়। এতে খেলাপি সংস্কৃতি আরও উৎসাহিত হবে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর প্রয়োজন রয়েছে। এর ফলে কর আদায় কতটা বাড়বে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা থাকা দরকার।

বিদ্যুৎ খাত নিয়ে তার ভাষ্য, উৎপাদন ব্যয় বাড়লেও সেই অনুপাতে বিদ্যুতের দাম বাড়েনি। এ খাতে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও তা যথেষ্ট নয়। আগে এ খাতে প্রায় ৬০ হাজার কোটি টাকার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল।

মূল্যস্ফীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। কিন্তু মূল্যস্ফীতি কমাতে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ দৃশ্যমান নয়। ফলে দ্রুত পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও কম।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রসঙ্গে তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে ৯০ শতাংশ বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, কর আদায়ের বাস্তব সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্প নিতে হবে। কারণ সরকার এখনো পরিচালন ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত কর আয় করতে পারছে না।

তিনি আরও উল্লেখ করেন, বাস্তবমুখী বাজেট প্রণয়ন করা গেলে তার বাস্তবায়নও সহজ হবে। একই সঙ্গে নতুন সরকারের প্রথম বাজেট জনগণের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ এবং সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সিপিডিকরকালো টাকারাজস্ব আয়ঋণখেলাপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে