জীবনের ২৬ বছর কেটেছে সাধারণ মানুষের মতোই। কাজ করেছেন গাড়ি বিক্রেতা হিসেবে। রাজপ্রাসাদের ঝলকানি নয়, তার পরিচয় ছিল আর পাঁচজন তরুণের মতো। কিন্তু এক স্বীকৃতিতে বদলে গেল সব। বেলজিয়ামের রাজা ফিলিপের ছোট ভাই প্রিন্স লরঁ আনুষ্ঠানিক ভাবে নিজের ছেলে হিসেবে স্বীকার করেছেন ক্লেমঁ ভানডেনকের্কহোভেকে। আর সেই স্বীকৃতির পরই ২৬ বছরের ক্লেমঁ হয়ে গেলেন বেলজিয়ামের রাজপুত্র। তবে এই রাজকীয় পরিচয় এসেছে কোনও প্রাসাদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নয়। বরং একটি ছোট, ব্যক্তিগত নাগরিক অনুষ্ঠানে। প্রায় ছয় মাস আগে একটি টা...