পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় এক মাসের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা। গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছেন জেলার ডেপুটি কমিশনার ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) নাদিম নাসির।কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের মধ্যেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।লংমার্চটি এখন রয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। তবে শুরুতে দলটি ঘোষণা দিয়েছিল ইসলামাবাদের দিকে যাওয়ার। শনিবারও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল খান আফ্রিদি জানিয়েছেন, তিনি মি...