এক দশক আগে ফেনীতে ঘটা জোড়া খুনের রহস্যভেদের গল্প বলেছেন পুলিশ কর্মকর্তা আদনান মনজু২০১৬ সালের ৩০ অক্টোবর। শীতের এক কনকনে গোধূলি।
ফেনীর ফুলগাজী থানার ওয়্যারলেসে ভেসে এলো এক লোমহর্ষক সংবাদ— ফুলগাজীর বশিকপুর গ্রামের
এক জনমানবহীন নিভৃত পল্লীর বাড়িতে মা ও শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
বিন্দুমাত্র সময় নষ্ট না করে ফোর্স নিয়ে ঝড়ের
বেগে ছুটলাম ঘটনাস্থলের দিকে। ততক্ষণে খবর পৌঁছে গেছে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন মহলে।
ঘটনাস্থলে পৌঁছে দেখলাম, অজপাড়াগাঁয়ের ছোট্ট সেই বাড়িটির চারপাশে শত শত কৌতূহলী ও
আ...