এন্ডোমেট্রিওসিস হলে জরায়ুর ভেতরের স্তরের (এন্ডোমেট্রিয়াম) কোষগুলো জরায়ুর বাইরে, যেমন— ডিম্বাশয়, ফেলোপিয়ান টিউব বা তলপেটের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এন্ডোমেট্রিওটিক টিস্যুতে মাসিকের সময় রক্তপাত হয়ে ডিম্বাশয়ে সিস্ট তৈরি হয়, যাকে চকলেট সিস্ট বলে। এই সিস্টই ২৫ থেকে ৩০ শতাংশ রোগীর বন্ধ্যত্বের জন্য দায়ী।
এই সিস্টের চাপের কারণে পাশের ভালো ডিমগুলো নষ্ট হয়ে যায়। ফলে ডিমের ভাণ্ডার বা ওভারিয়ান রিজার্ভ কমে যায়। সিস্টের সঙ্গে তলপেটের পেরিটোনিয়াম, খাদ্যনালি, মূত্রথলি জট পাকায়। এতে ডিম্বাণু বের...