গান, আবৃত্তি ও স্মৃতিচারণের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি, দেশবরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারকে স্মরণ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (একাংশ)। তার প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর পুরানা পল্টনের কমরেড মণিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।স্মরণসভার শুরুতে অধ্যাপক যতীন সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।...