২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর বিশ্ব
মেরিটাইম দিবস সামনে রেখে বাংলাদেশের অর্থনীতি ও নীতিনির্ধারণী অঙ্গনে একটি মৌলিক
প্রশ্ন নতুন করে উচ্চারিত হচ্ছে—আমরা কি কেবল সামুদ্রিক নীতিমালা, কৌশলগত
পরিকল্পনা ও আন্তর্জাতিক আইনি ফ্রেমওয়ার্ক প্রণয়নের ভেতরেই সীমাবদ্ধ থাকব, নাকি
বিশ্বমঞ্চে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের সামুদ্রিক সম্ভাবনাকে একটি টেকসই
অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক বাস্তবতায় রূপান্তর করব?
এ বছরের বিশ্ব মেরিটাইম দিবসের
বৈশ্বিক প্রতিপাদ্য 'From
Policy to Practice: Powering Maritime Excellence' বাংলা...