ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের সংশোধন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি বলেছেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান ইতিবাচক হলেও তার হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি। একজন মন্ত্রী বা রাজনৈতিক নেতার হাতে অস্ত্র থাকা শোভনীয় নয়।আজ মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা মালটিপারপাস হলরুমে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।স্পিকার বলেছেন, অতীতে কোনো রাজনৈতিক দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্...