কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘাস কাটতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে সিরাজ মোড়ল (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।আজ শুক্রবার সকালে উপজেলার বাহাদিয়া এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।নিখোঁজ সিরাজ মোড়ল বাহাদিয়া মোড়ল বাড়ির বাসিন্দা। তিনি বাহাদিয়া নামা বাজার মসজিদে মুয়াজ্জিন ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছোট কোষা নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘাস কাটতে যান সিরাজ মোড়ল। সেখান থেকে ঘাস কেটে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নদের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।স্থানীয় বাসিন্দা মো. আল আমিন জানালেন,...