হংকংয়ের এক কিন্নরকণ্ঠী। মুম্বাইয়ের এক অভিনেত্রী। দুটি মুখ, দুই ভিন্ন পৃথিবী। সীমান্ত পেরিয়ে সিনেমার মানচিত্রে যেন একীভূত হলেন তারা। ‘ফেস্টিভ্যাল দে থোঁয়া কঁতিনো’র (থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল) ৪৮তম আসরের পোস্টারে স্থান পেয়েছে তাদের অভিনীত বিখ্যাত দুটি চলচ্চিত্রের দৃশ্য। তারা হলেন হংকংয়ের গায়িকা-অভিনেত্রী আনিতা মুই এবং ভারতের অভিনেত্রী মীনা কুমারী। দুজনই অকাল প্রয়াত।
পোস্টারের একভাগে দেখা যাচ্ছে স্ট্যানলি কোয়ান পরিচালিত ‘রুজ’ (১৯৮৭) চলচ্চিত্রের আনিতা মুইকে। অন্য ভাগে আছে কমল আমরোহী পরিচালিত ‘প...