সরকারি কোম্পানি মিল্ক ভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। গত ৫ আগস্ট থেকে ভোক্তা পর্যায়ে কার্যকর বর্ধিত এই দামের কারণে বাজারে এক লিটার দুধের দাম ১০০ থেকে বেড়ে এখন ১১০ টাকা হয়েছে।মিল্ক ভিটার সভাপতি এস এম আমীর হামজা শাতিল গণমাধ্যমকে জানিয়েছেন, সার্বিকভাবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাড়তি এই মূল্য নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটার দুধ উৎপাদন করে। দুধ ও দুধজাত পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করাই এই প্রতিষ্ঠানটির লক্ষ্য...