ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নভেম্বরে অনুষ্ঠেয় আইনসভা নির্বাচন বাতিল করেছেন। ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতির অবনতির কারণে শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে এ তথ্য।আব্বাসের জারি করা ডিক্রিতে নভেম্বরে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ‘ইসরায়েলের পদক্ষেপের কারণে সৃষ্ট বাধার’ কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’ আয়োজনের জন...