দ্রুত চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ সময় এসেছে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলেও জানিয়েছেন তিনি।স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেছেন তিনি।ট্রাম্প বলেছেন, ‘হয়তো তাদের উড়িয়ে দিতে হবে। আমাদের এ সিদ্ধান্ত নিতে হবে, আমরা তাদের উড়িয়ে দেব, নাকি চুক্তি করব।’ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে অচলাবস্থা দ্রুত শেষ হতে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘সময় ঘনিয়ে এসেছে। এ...