বয়স
বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় জীবনের
পরিচিত ছন্দ। দীর্ঘদিনের কর্মজীবন থেমে যায়, সন্তানরা
পড়াশোনা বা কাজের জন্য
দূরে চলে যান। কাছের
মানুষদের কেউ কেউ জীবনকে
বিদায় জানান। শরীরও আগের মতো সায়
দেয় না। একসময় যিনি
পরিবারের নানা সিদ্ধান্ত নিতেন,
বয়সের একপর্যায়ে তাকেই ছোটখাটো কাজের জন্য অন্যের ওপর
নির্ভর করতে হয়। এসব
পরিবর্তন থেকে তৈরি হতে
পারে একাকিত্ব, হতাশা ও অনিশ্চয়তা। কখনো
মনে হতে পারে, তিনি
পরিবারের বোঝা হয়ে উঠছেন।
১০ অক্টোবর ছিল বিশ্ব মানসিক
স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে প্র...