জাতীয় শিক্ষা দিবস আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়; এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান শক্তি। পরিবর্তনশীল বিশ্বে একটি দেশের অগ্রগতি নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার মান, গবেষণার সক্ষমতা এবং সময়োপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির ওপর। শিল্পায়ন, প্রযুক্তিগত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।
এ বাস্তবতায় দেশের শিল্প ও উচ্চশিক্ষার মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরির লক্ষ্য...