বয়স ৬৫ বছর। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে এসেও মরজিনা বেগমের জীবনে স্বস্তি আসেনি। ভাঙা ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে, নড়বড়ে বেড়ার ফাঁক দিয়ে ঢোকে বাতাস। বিদ্যুৎ নেই, নেই নিজস্ব পানির ব্যবস্থা কিংবা শৌচাগার। ঝড়-বৃষ্টি এলেই রাত কাটে দুশ্চিন্তায়। বয়সের ভারে চোখের দৃষ্টিও কমেছে। তবু পেটের দায়ে অন্যের বাড়িতে কাজ করতে হয় তাকে। এমন দুর্দশার কথা সংবাদমাধ্যমে প্রকাশের পর এবার তার জীবনে একটু স্বস্তির আশা জেগেছে। শুরু হয়েছে নতুন ঘর নির্মাণের কাজ।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান পীর সাহেবপাড়ায় ন...