দুর্গাপূজার দিনগুলোতে ঢাকা ও আশপাশের যেসব মণ্ডপে ঘুরে বেড়ানো যায়, তার খোঁজ দিচ্ছেন
স্বর্ণা রায়ঢাকায় ঐতিহ্যের টানে
পুরান ঢাকার পূজামণ্ডপ ঘুরে দেখা শুরু করা যেতে পারে পোগোজ স্কুল এলাকা থেকে। সেখান থেকে শাঁখারীবাজারের দিকে এগোলে পথে পাবেন একাধিক মণ্ডপ। শনি মন্দির থেকে জজকোর্টের দিকে গিয়ে রায়সাহেব বাজার হয়ে পৌঁছানো যায় তাঁতীবাজারে। সেখান থেকে শাঁখারীবাজারের দিকে এগোলে পাওয়া যাবে পুরান ঢাকার সাবেকি প্রতিমা ও ঐতিহ্যবাহী পূজার আবহ। এ ছাড়া লক্ষ্মীবাজার, শ্যামবাজারেও পূজার আয়োজন দেখা যায়।
ঢাকেশ্বরী জ...