টরন্টোর শতবর্ষী ওল্ড
সিটি হলের ভারী কাঠের দরজাটা যখন পেছনের দিকে ক্যাঁচক্যাঁচ শব্দ করে বন্ধ হলো, তখন
রাত প্রায় দুটো। বাইরে কুয়াশার চাদর। সেদিন মধ্যরাতে ৩৩ নম্বর আদালত কক্ষের ভেতরে এসে
দাঁড়িয়েছিলেন দুই স্থানীয় সংবাদকর্মী। তাদের হাতে শুধু একটা টর্চলাইট আর অডিও রেকর্ডার।
কানাডার ইতিহাসে ফাঁসির
কাঠে ঝোলা শেষ দুই বন্দির বিচারের সাক্ষী এই ৩৩ নম্বর আদালত কক্ষটি নিয়ে শহরের সাংবাদিক
মহলে বহু গল্প প্রচলিত। ঘরটার মাঝখানে দাঁড়িয়ে একজন রিপোর্টার ফিসফিস করে বললেন, ‘সবাই
তো বলে এখানে নাকি মৃত মানুষের...