জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার নেতৃত্ব দিয়েছে ব্রিটেন। এরপর আজ মঙ্গলবার প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে এ নির্দেশ দিয়েছে ইসরায়েল। পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে কনস্যুলেটটি স্বীকৃত ছিল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেছেন, পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হচ্ছে। ইসরায়েলে গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সমন্বয় মিশনে যু...