বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্পের আকাশে ব্যোমকেশ বক্সী আর ফেলুদা দুই উজ্জ্বল নক্ষত্র। একজন ১৯৩২ সালে ‘সত্যান্বেষী’ গল্পে আত্মপ্রকাশ করেন, অন্যজন ১৯৬৫ সালে ‘সন্দেশ’-এর পাতায় ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ দিয়ে পথ চলা শুরু করেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ অনেক বেশি মনস্তাত্ত্বিক, সমাজমুখী, প্রাপ্তবয়স্ক পাঠকের নৈতিক ও দার্শনিক জিজ্ঞাসার উত্তরখোঁজা এক সত্যান্বেষী বা গোয়েন্দা। অন্যদিকে সত্যজিৎ রায়ের ফেলুদা যুক্তিবাদী, অ্যাডভেঞ্চারপ্রিয়, কিশোর কল্পনার এক উজ্জ্বল প্রতীক। মজার বিষয় হলো, ফেলুদার স...