এক বছরে ১৬৯ সড়ক দুর্ঘটনায় ১৬০ প্রাণহানি। অর্থাৎ গড়ে প্রতি দুই থেকে তিন দিনে ঘটেছে একটি প্রাণঘাতী দুর্ঘটনা। রাজশাহী জেলা ও মহানগর পুলিশের এই পরিসংখ্যান শুধু কয়েকটি দুর্ঘটনার তথ্য নয়; এটি জেলার সড়কব্যবস্থার চরম অব্যবস্থাপনার প্রতিচ্ছবিও। জেলার সড়কে প্রতিদিনের যাতায়াতের সঙ্গে মিশে আছে অনিশ্চয়তা, আতঙ্ক এবং স্বজন হারানোর শঙ্কা।
পরিসংখ্যান বলছে, দুর্ঘটনার প্রায় অর্ধেকই জড়িত মোটরসাইকেল। প্রায় ৪০টি ঘটনায় সম্পৃক্ত ট্রাক ও ডাম্প ট্রাক। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গতির এ দুই বাহনই সড়ককে পরিণত করেছে মৃত্যুফ...