জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে এক বৃদ্ধার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টিনের দুচালা ঘর, জমি বিক্রির ২ লাখ টাকা, আসবাবপত্র ও গৃহস্থালির মালামাল পুড়ে গেছে।ভুক্তভোগীর দাবি, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার সৎ ছেলে ও নাতিরা এ ঘটনা ঘটিয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।রবিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ থানায় সৎ ছেলে শাজাহান, নাতি সাইফুল, আমিনুল হকসহ আটজনের ন...