বদুর
রহিম মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শুয়ে আছে। তিন
বছরের শিশুটির গায়ে গোলাপি রঙের
কাঁথা। দেখে মনে হয়
ঘুমাচ্ছে। ঘুমিয়ে নয়, রহিম আসলে
নিস্তেজ হয়ে পড়ে আছে।
নড়াচড়া করতে পারে না,
খেতে পারে না। স্যালাইন
চলছে। কুকুরের কামড় খেয়ে গত
২২ সেপ্টেম্বর থেকে এই হাসপাতালের
দ্বিতীয় তলার ওয়ার্ডে চিকিৎসা
নিচ্ছে শিশুটি।
ওয়ার্ডের
কর্তব্যরত নার্স বলছেন, শিশুটির অবস্থা ভালো নয়। একদম
সাড়া দেয় না। বেশ
কিছু পরীক্ষা করতে দেওয়া হয়েছে,
ফলাফল পেলে বোঝা যাবে
জলাতঙ্কে আক্রান্ত হয়েছে কি না।
কুকুর-বিড়ালের কামড়ের...