‘চোখের সামনে নদীর গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি। ঘরের চাল কোনো রকমে রক্ষা করা গেছে। কিন্তু ভেসে গেছে সংসারের অন্য আসবাবপত্র। কৃষিজমি আর ভিটা মাটির অর্ধেক গেছে নদীর পেটে। যতটুকু আছে তাও থাকবে আর না। অনবরত ভাঙনে প্রতিদিনই মাটি খসে পড়ছে যমুনার বুকে। এখন ফসলের একটি জমি আছে, সেটা গেলে আমাদের আর কিছু থাকবে না...