বীমা কোম্পানিগুলোর দেওয়া তথ্যে অস্বচ্ছতা ও গোপন ‘ডাবল সার্ভার’ ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ছয় সপ্তাহের মধ্যে গোপন বা অতিরিক্ত সার্ভার সরিয়ে সব তথ্য একীভূত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়সীমার মধ্যে নির্দেশ না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি জানিয়েছেন, গ্যারেজে বা বিছানার নিচে যেখানেই সার্ভার লুকিয়ে রাখা হোক না কেন, প্রযুক্তিগত নিরীক্ষার মাধ্যমে তা খুঁজে বের করা হবে।আজ...