গণপিটুনির নামে আইন হাতে তুলে নেওয়া দেশে নতুন কোনো ঘটনা ছিল না। কিন্তু ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় এই গণপিটুনির সংস্কৃতি ভয়াবহ ‘মব জাস্টিসে’ রূপ নেয়। অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে একদল মানুষ আইন নিজের হাতে তুলে নিতে থাকে। এসব ঘটনায় জড়িতদের অধিকাংশকেই তখন আইনের আওতায় আনা হয়নি। এতে বিচারহীনতার সংস্কৃতি ভিন্ন মাত্রা পায়। যার ফলে তুচ্ছ কারণে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা আজও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
গতকাল সোমবার দৈনিক আগামীর সময়ে ‘ভাতের জন্য পিটিয়ে হত্যায় মামলা, ২ দিনেও...