বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (আসন-২৩) এমপি হতে চান দলটির ৬৮ জন নেত্রী। এ লক্ষ্যে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা। এর আগে এই শূন্য আসনে দলীয় মনোনয়ন পেতে গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ৭০ জন নেত্রী মনোনয়ন ফরম নিয়েছিলেন। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা মানীসহ সাবেক সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেত্রী এবং জেলা ও মহানগর পর্যায...