নড়াইলে বটি দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়েছেন বলে জানালেন স্থানীয়রা।আজ বৃহস্পতিবার দুপুরে লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আফসার শেখ (৬০)।স্থানীয়রা জানান, বেকার ছেলে খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই মা-বাবার সঙ্গে বাকবিতণ্ডা করতেন। টাকা না পেয়ে মাঝেমধ্যে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতেন। এরইমধ্যে আজ দুপুরে আফসার শেখের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান খায়রুল। একপর্যায়ে ছেলে বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও...