রাজধানীর হাজারীবাগের বড়ইখালীতে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতারা বাদীকে বলেছেন, ‘এক দিনের মধ্যে (শনিবার) সমঝোতা না করলে বা মামলা না তুললে লাশ পড়ে থাকবে।’গত শুক্রবার রাত ১১টার দিকে মামলার বাদী কুরিয়ার সার্ভিসটির ব্যবস্থাপক আফসার উদ্দিনকে ফোন করে এ হুমকি দেওয়া হয়। ফোনে তাকে বলা হয়, ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’এ বিষয়ে জানতে চাইলে শনিবার...